বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

চুয়াডাঙ্গায় অপারেশন জটিলতায় দুই গৃহবধূর মৃত্যু, ফাতেমা ক্লিনিক সাময়িক বন্ধ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় অপারেশন পরবর্তী জটিলতায় দুই গৃহবধূর মৃত্যুর ঘটনায় ফাতেমা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
জানা গেছে, চলতি মাসের ৭ ও ১৩ এপ্রিল আলমডাঙ্গা শহরের থানা রোডের ওই ক্লিনিকে অপারেশনের পর জটিলতায় লাবনী আক্তার ও পারুলা নামে দুই গৃহবধূর মৃত্যু হয়। এ ঘটনায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বুধবার (১৫ এপ্রিল) দুপুরে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের একটি বিশেষ টিম ক্লিনিকটিতে অভিযান চালায়।

অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ফাতেমা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়।

এ সময় ওই প্রতিষ্ঠানে প্রয়োজনীয় কাগজপত্র ও পরীক্ষা ছাড়া এক ব্যক্তিকে রক্ত দেওয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. আওলিয়ার রহমান এবং উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল শফিউল্লাহ নেতৃত্ব দেন। এ সময় র‌্যাব ও পুলিশের একটি দল অভিযানকে সহায়তা করে।

এসব তথ্য নিশ্চিত করে সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. আওলিয়ার রহমান বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ক্লিনিকটি সাময়িক বন্ধ ও নগদ অর্থ জরিমানাসহ তাদের বিরুদ্ধে অধিকতর তদন্ত চলমান রয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More