দীপ্ত নিউজ
বিনোদন

চিত্রনায়িকা মাহির স্বামী ফিরেছেন দেশে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
চিত্রনায়িকা মাহির স্বামী ফিরেছেন দেশে
মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকার।

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী রকিব সরকার দেশে ফিরেছেন। রবিবার (১৯ মার্চ) সকাল ৯টা ৩৫ মিনিটে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন তিনি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বামীকে ফুল দিয়ে বরণ করে নেন মাহি।

এর আগে পু‌লি‌শ কর্মকর্তার বি‌রুদ্ধে মিথ‌্যা তথ‌্য সামা‌জিক যোগা‌যো‌গে প্রচা‌রের দা‌য়ে ডি‌জিটাল নিরাপত্তা আই‌নের মামলায় চিত্র না‌য়িকা মা‌হিয়া মা‌হিকে দুপুর পৌনে ১২টার দিকে হযরত শাহজালাল (রহঃ) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) গ্রেপ্তার করে এবং ৭ দিনের রিমান্ড আবেদন করে মাহিয়া মাহিকে গাজীপুর আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ।

পরে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও পুলিশ নিশ্চিত করেছে । কারাগারে যাওয়ার সাড়ে ৩ ঘণ্টা পরেই জামিন মিলল নায়িকার। বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত–৫ এর বিচারক ইকবাল হোসেন জামিন আদেশ দেন।

এর আগে ওমরাহ পালন করতে যাওয়া মাহি সৌদি আরবের মক্কা শহর থেকে শুক্রবার (১৭ মার্চ) ভোরে ফেসবুক লাইভে আসেন। লাইভে স্বামী রকিব সরকারের গাড়ির শোরুম ভাঙচুর ও হামলার অভিযোগ করেন।

মাহি দাবি করেন, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পূর্ব পাশে ‘সনিরাজ কার প্যালেস’ নামে তার স্বামীর একটি গাড়ির শোরুম রয়েছে। সেই শোরুমে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। হামলাকারীরা তার শোরুমের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা শোরুমের বিভিন্ন আসবাব, দরজা–জানালার কাঁচ, টেবিল–চেয়ার ভাঙচুর করেছে। শোরুমের সাইনবোর্ডও খুলে ফেলেছে। দুর্বৃত্তরা তার অফিসকক্ষ তছনছ করে টাকাপয়সা লুট করে নিয়ে গেছে।

ইসমাইল হোসেন ওরফে লাদেন ও মামুন সরকারের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেন মাহি।এর আগে ফেসবুকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে ‘ঘুষ’ নেয়ার অভিযোগ তোলেন মাহি। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে মাহিয়া মাহি ও রকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে পুলিশ।

শুক্রবার রাতে বাসন থানার এসআই রোকন মিয়া বাদী হয়ে এ মামলা করেন। এছাড়া জমি দখলের অভিযোগে তাদের বিরুদ্ধে হুকুমের আসামি করে আরও একটি মামলা করেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।