দীপ্ত নিউজ
রাজনীতি

চিকিৎসা শেষে দেশে ফিরলেন নুরুল হক নুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
চিকিৎসা শেষে দেশে ফিরলেন নুরুল হক নুর

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর।

শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

নুরুল হক নুর‘কে সংবর্ধনা দিতে বিমানবন্দর ভিআইপি গেটের সামনে গণঅধিকার পরিষদ ও তার অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত হন।

এর আগে, সকাল পৌনে ১১টার দিকে নুরুল হক নুর দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেন গণঅধিকার পরিষদ সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

প্রসঙ্গত, গত ২৯ আগস্ট রাতে রাজধানী বিজয় নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিপেটায় নুরুল হক নুর গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) স্থানান্তর করা হয়।

সেখানে দীর্ঘ ১৮ দিন চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন। এরপর ২২ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর, মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।