সোমবার, মে ১৮, ২০২৬
সোমবার, মে ১৮, ২০২৬

চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
যুক্তরাজ্য থেকে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

যুক্তরাজ্য থেকে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সোমবার (১৮ মে) সকালে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করেন।বঙ্গভবনের প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে, গত ৯ মে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন রাষ্ট্রপতি। বিমানবন্দরে তাকে বিদায় জানিয়েছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, ডিপ্লোম্যাটিক কোর ডিন ইউসুফ এস ওয়াই রমাদান, যুক্তরাজ্য হাইকমিশনার সারাহ কুক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তার।

লন্ডন সফরে রাষ্ট্রপতির সঙ্গে তার পরিবার সদস্য, বিশেষজ্ঞ চিকিৎসক, স্টাফ নার্স এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর মাসে সিঙ্গাপুর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছিল।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More