শিরোনাম
ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ঢাকা-কক্সবাজার রুটে চলবে নতুন ট্রেন, দেখে নিন সূচি অরুণাচলের ৬-৭ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনা সেনারা ‘পিতা তার কন্যাকে পশু থেকে রক্ষা করার জন্য মেগাটনের থাপ্পর মারার ক্ষমতা রাখে’
দীপ্ত নিউজ
জাতীয়

চালু হলো জাতীয় জরুরি সেবা ৯৯৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চালু হলো জাতীয় জরুরি সেবা ৯৯৯

আট দিন বন্ধ থাকার পর আবার পুরোপুরি চালু হলো জাতীয় জরুরি সেবা ৯৯৯। পুলিশ সদস্যদের অনপুস্থিতির কারণে গত ৫ আগস্ট থেকে এটির কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ছিল।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল থেকে এই সেবা চালু করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগ।

মিডিয়া বিভাগ জানিয়েছে, জাতীয় জরুরি সেবা–৯৯৯ পূর্ণমাত্রায় চালু হয়েছে। গত ৫ আগস্ট থেকে এই সেবা বন্ধ ছিল। কারণ পুলিশ সদস্যরা কর্মস্থলে ছিলেন না। এখন তারা কর্মস্থলে ফিরেছেন। এ কারণে জাতীয় জরুরি সেবা–৯৯৯ চালু করা হয়েছে।

এখন দেশের যেকোনো প্রান্ত থেকে যে কেউ বিনাপয়সায় ৯৯৯ নম্বরে কল করে সেবা নিতে পারবেন। এই মধ্যে অ্যাম্বুলেন্স, পুলিশ, আগুন ও অপরাধ–সংক্রান্ত প্রতিকারের বিষয়ে সেবা দেওয়া হয়।

তবে কেউ অযথা কল করলে তার নম্বর ব্লক করে দেওয়া হয়।

কেউ বিপদে পড়লে সাহায্য চেয়ে কল করলে সুনির্দিষ্ট তথ্য দিতে হয়। তার পরিপ্রেক্ষিতে সেই এলাকার নিকটস্থ থানা থেকে পুলিশ সদস্য সেই ব্যক্তিকে কল করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেন।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।