শিরোনাম
ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
দীপ্ত নিউজ
জাতীয়

চার ঘণ্টা ধরে জ্বলছে কড়াইল বস্তির আগুন, ইউনিট বেড়ে ১৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চার ঘণ্টা ধরে জ্বলছে কড়াইল বস্তির আগুন, ইউনিট বেড়ে ১৯

দীর্ঘ চার ঘণ্টায় নিয়ন্ত্রণে আসেনি রাজধানীর কড়াইল বস্তির আগুন। সময়ের সঙ্গে সঙ্গে আগুনের লেলিহান শিখা দীর্ঘ হচ্ছে। বাড়ছে ফায়ার সার্ভিসের ইউনিটের সংখ্যাও। সর্বশেষ আরও তিন ইউনিট যোগ হয়েছে আগুন নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিসের মোট ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার প্রায় ৪৫ মিনিট পর ফায়ার সার্ভিস পৌঁছাতে সক্ষম হয়। কারণে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো রাস্তায় ছিল যানজটে আটকা।

ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছালেও কিছু সময় পর শেষ হতে থাকে গাড়িতে থাকা পানি। পরে বিকল্প পানির উৎস খুঁজে পান ফায়ার ফাইটাররা। বস্তির ঝিলপাড় খালে জেনারেটর বসিয়ে সেখান থেকে পানির পাইপ টেনে নিয়ে যাওয়া হয় আগুনের উৎপত্তিস্থলে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার অফিসার রাশেদ বিন খালিদ বলেন, এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৯টি ইউনিট। যানজটের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে দেরি হয়েছে। এছাড়া ঘটনাস্থলে পানির স্বল্পতা রয়েছে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।