শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

চাঁদপুরের হাজীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে স্বামী–স্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২ জুন) দুপুরে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর গ্রামের মিজি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন: মো. মমিন মিজি (৭০) ও তার স্ত্রী নুরজাহান বেগম (৬০)।

কালচোঁ দক্ষিণ ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, বসতঘরের পাশে একটি ঘরে মুরগি, কবুতর পালতেন। ওই ঘরে আগে থেকেই বৈদ্যুতিক সর্টসার্কিট হয়েছিল–যা তারা জানতে না। দুপুর সাড়ে ১২টার দিকে মমিন মিজি ওই সেখানে গেলে বিদ্যুতায়িত হন। পরে তার স্ত্রী তাকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে তাদেরকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক দুজনের মৃত্যু হয়েছে বলে জানান। আইনি প্রক্রিয়াশেষে সন্ধ্যায় তাদের দাফন সম্পন্ন হয়।

হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, বিদ্যুৎস্পৃষ্টে দু’জনের মৃত্যুর খবর পেয়েছি। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়।

 

ইব্রাহিম রনি/আফ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।