শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

চাঁদপুরে জেলি পুশকৃত চিংড়ি জব্দ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
চাঁদপুরে জেলি পুশকৃত চিংড়ি জব্দ
১ হাজার ১শ কেজি চিংড়ি জব্দ

চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ক্ষতিকর জেলি পুশকৃত ১ হাজার ১শ কেজি চিংড়ি জব্দ করা হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) দুপুরে কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে, বুধবার ভোররাতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে চাঁদপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলামের উপস্থিতিতে হরিনা ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। এসময় খুলনা থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে আনুমানিক ১ হাজার ১০০ কেজি অবৈধ জেলি পুশকৃত চিংড়ী জব্দ করা হয়। 

তিনি আরও বলেন, পুশকৃত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জেলি পুশকৃত চিংড়ি মাটিতে পুঁতে বিনিষ্ট করা হয়।

 

ইব্রাহিম রনি/পূর্ণিমা/দীপ্ত নিউজ