শিরোনাম
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিক্ষক ও শিশুসহ নিহত ৫ দর্শনা সীমান্ত দিয়ে দেশে আসছে ১৮টি আধুনিক রেলকোচ ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি শনিবার ব্যাংক খোলা নিয়ে নতুন সিদ্ধান্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২২ মণ্ডপে দুই হাজার বিজিবি সদস্য মোতায়েন বিমানবন্দরে ২০ হামলায় নিহত ১৯, আহত ৩৬৪ : সৌদি জোট সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট না থাকলে ব্যবস্থা, সময় বেঁধে দিল কর্তৃপক্ষ দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বৈদেশিক মুদ্রা বিনিময় হার
দীপ্ত নিউজ
জাতীয়

চট্টগ্রাম বন্দর পরিচালনার চুক্তি নিয়ে হাইকোর্টের দ্বিধাবিভক্ত রায়

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
চট্টগ্রাম বন্দর পরিচালনার চুক্তি নিয়ে হাইকোর্টের দ্বিধাবিভক্ত রায়
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (ফাইল ছবি)

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানির হাতে পরিচালনার চুক্তির প্রক্রিয়া নিয়ে হাইকোর্ট দ্বিধাবিভক্ত রায় দিয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজীব চুক্তি প্রক্রিয়া বন্ধের পক্ষে মত দেন, তবে জুনিয়র বিচারপতি ফাতেমা আনোয়ার রিটটি খারিজ করেন।

নিয়মানুযায়ী, প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য হাইকোর্টের আরেকটি বেঞ্চ গঠন করবেন।

গত ৩০ জুলাই হাইকোর্ট এনসিটির পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চলমান চুক্তি প্রক্রিয়া কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ ও ব্যারিস্টার আনোয়ার হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

এর আগে ১৩ নভেম্বর আদালতকে আশ্বস্ত করেন অ্যাটর্নি জেনারেল যে, রুলের শুনানি শেষ না হওয়া পর্যন্ত চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশিদের কাছে হস্তান্তর করা হবে না। পরে ২৫ নভেম্বর তিনি জানান, নির্বাচিত সরকার যে সিদ্ধান্ত নিতে পারে, অন্তর্বর্তী সরকারও একই সিদ্ধান্ত নিতে সক্ষম।