দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রামে শিক্ষক-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
চট্টগ্রামে শিক্ষক-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

 

‘মানসম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা‘ এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের সীতাকুণ্ডে শিক্ষক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে সীতাকুণ্ড ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য চট্টগ্রাম ৪ আসনের আ.লীগ মনোনীত প্রার্থী এস এম আল মামুন জানান, মানসম্মত উচ্চ মাধ্যমিক শিক্ষা যাতে শিক্ষকরা দিতে পারে সেজন‍্য শিক্ষকদের ও প্রশিক্ষণ দেয়া হবে। ছাত্র ছাত্রীদের প্রকৃত বিকাশে শিক্ষকদের দায়িত্ব অনেক।

তিনি চতুর্থ বারের মতো নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করার আহবান জানিয়ে নির্বাচিত হলে প্রত‍্যেক ইউনিয়নে একটি খেলার মাঠ নির্মাণ করার প্রত‍্যয় ব্যক্ত করেন ।

সীতাকুণ্ড ডিগ্রী কলেজের অধ‍্যক্ষ সুবির কান্তি নাথের সভাপতিত্বে এ সমাবেশে অতিথি হিসেবে জেলা পরিষদ সদস‍্য আ নম দিলশাদ , সৈয়দপুর ১ নং ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিয়ামিসহ শিক্ষক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।