দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রামে যুবলীগ কর্মী হত্যা মামলার পলাতক আসামি আট বছর পর গ্রেপ্তার

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
চট্টগ্রামে যুবলীগ কর্মী হত্যা মামলার পলাতক আসামি আট বছর পর গ্রেপ্তার

 

চট্টগ্রামের রাউজানে যুবলীগ কর্মী শহীদুল আলম হত্যা মামলার পলাতক আসামি মহিউদ্দিনকে আট বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব–৭।

মঙ্গলবার (৬ জুন) ভোরে মহানগরীর পাঁচলাইশ থানার মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি বিকালে রাউজানস্থ দোকানে বিশ্রাম নেয়ার সময় একদল দুর্বৃত্ব মাইক্রোবাস ও প্রাইভেটকারে করে এসে শহীদুল আলমকে এলোপাতাড়ি গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ।

উল্লেখ্য শহীদুল তার কাঠের ব্যবসা ছেড়ে দিতে রাজি না হওয়ায় সন্ত্রাসীরা এই হত্যাকান্ড ঘটায়। হত্যাকান্রডের পর আসামি মহিউদ্দিন আত্মগোপনে চলে যায়। গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। অপর দিকে চট্টগ্রামের আনোয়ারায় চার তরুন কর্তৃক ইন্সুরেন্স কর্মীকে গণধর্ষণ মামলার এজাহারনামীয় আসামী মোঃ আরিফকে নগরের আসকারদিঘীর পাড় এলাকা থেকে সোমবার গভীর রাতে গ্রেফতার করেছে র‌্যাব–৭।

গত ২৪ মে দুপুরে উক্ত এনজিও কর্মী আনোয়ারার বারশত এলাকার বাসা থেকে বের হয়ে সিএনজিতে উঠার পর চালক ও তার তিন সহযোগী একটি পরিত্যক্ত ভবনে নিয়ে তাকে জোর পূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। এরপর ভিকটিম বাদি হয়ে আনোয়ারা থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর আসামী চট্টগ্রাম শহরে গোপনে অবস্থান করছিল।

আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে গণধর্ষণের ঘটনার সাথে জড়িত ছিল বলে স্বীকার করে করেছে ।

 

 

 

রুনা/আল/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।