মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নারী-শিশুসহ নিহত ৭

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় বাসমাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নারীশিশুসহ সাতজন নিহত হয়েছে।

বুধবার (২ এপ্রিল) সকাল ৭টার দিকে লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।

সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানা অপারেশন অফিসার মোহাম্মদ জাহিদ।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত ৩ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ নিয়ে গত তিন দিনে একই এলাকায় পরপর তিনটি দুর্ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী বাসযাত্রী মতিন মিয়া বলেন, ‘চট্টগ্রামমুখী যাত্রীবাহী রিলাক্স পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারায়। বেশ কয়েকবার চালক বাসটি থামানোর চেষ্টা করে। এর মধ্যেই বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সাত যাত্রী ঘটনাস্থলে নিহত হন।

উল্লেখ্য, দুর্ঘটনার কারণে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে এ প্রতিবেদন লেখা পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More