দীপ্ত নিউজ
চট্টগ্রাম সিটি

চট্টগ্রামে বাড়ছে করোনা, ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
চট্টগ্রামে বাড়ছে করোনা, ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু

চট্টগ্রামে ধীরে ধীরে বাড়ছে করোনা সংক্রমণ। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে আরও দুইজনের। এই নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮ জনে এবং মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে।

সোমবার (২৩ জুন) দুপুরে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে অধিকাংশই মহানগরীর বাসিন্দা। আক্রান্তদের মধ্যে ৫ জনই নগরের বিভিন্ন এলাকার এবং বাকি একজন উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত চট্টগ্রামে যেসব মৃত্যুর ঘটনা ঘটেছে, তাদের মধ্যে ৫ জন বিভিন্ন উপজেলার এবং ১ জন নগরের বাসিন্দা ছিলেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় করোনা রোগীদের চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে ইতোমধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পৃথক ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম জেনারেল হাসপাতালকেও করোনা চিকিৎসার জন্য প্রস্তুত রাখা হয়েছে।