শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রামে পূজামণ্ডপে গান পরিবেশন, শিবিরের অস্বীকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
চট্টগ্রামে পূজামণ্ডপে গান পরিবেশন, শিবিরের অস্বীকার

চট্টগ্রামে পূজামণ্ডপে ইসলামী সংগীত পরিবেশনের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

সংগঠনটির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার প্রচার সম্পাদক সালাউদ্দিন আকাশের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘১০ অক্টোবর বৃহস্পতিবার রাত ৮টার দিকে জে এম সেন হলে হিন্দু সম্প্রদায়ের উৎসব চলাকালে সংঘটিত এ ঘটনায় ছাত্রশিবিরের জড়িত থাকার অভিযোগ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচারণা চালানো শুরু হয়।

বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করে বলা হয়, এ ঘটনার সঙ্গে ছাত্রশিবিরের কোনো সম্পৃক্ততা নেই।

শিবিরের চট্টগ্রাম মহানগরী উত্তর শাখার সভাপতি ফখরুল ইসলাম ও সেক্রেটারি তানজীর হোসেন জুয়েল ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য‘ প্রচারের তীব্র নিন্দা জানান।

 

এজে/এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।