শিরোনাম
মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা দুর্গাপূজায় প্রথমবারের মতো সারা দেশে থাকছে বিশেষ বাস সার্ভিস গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের অবরোধ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ হামজার লাল কার্ডে ক্ষুব্ধ শেফিল্ড কোচ
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রামের কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্যকে গ্রেপ্তার

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
চট্টগ্রামের কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্যকে গ্রেপ্তার

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাং–এর সক্রিয় পাঁচ সদস্যকে দেশীয় ধারাল অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব ।

রবিবার (১৭ মার্চ) মধ্যরাতে বায়েজিদ বোস্তামী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো মোঃ আরিফ হোসেন, মোঃ সাগর, মোঃ সুমন, মোঃ কামরুল, মোঃ ইয়াছিন মিয়া।

র‌্যাব জানায়, কিশোর গ্যাং সদস্যরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিয়েছে এমন গোপন সংবাদের ভিওিতে নগরীর বায়েজিদ এলাকার আমিন কলোনীতে অভিযান পরিচালনা করে পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে নগরীর পাঁচলাইশ, বায়েজিদ বোস্তামী এবং চাঁদপুর জেলার বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, ছিনতাই এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯ টি মামলার তথ্য পাওয়া যায়।

আরও পড়ুন: ফেনীতে আল্লাহ তাআলার ৯৯ নাম সম্বলিত ইসলামিক ভাস্কর্যের উদ্বোধন

আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামীসহ শহরের বিভিন্ন এলাকায় রাত্রীকালীন সিএনজি, অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহনে চাঁদাবাজি, ছিনতাইসহ ডাকাতি করে। এছাড়া তারা বিভিন্ন সময়ে অন্য সাধারণ কিশোরদের মারধর, হত্যার হুমকি প্রদান, দেশীয় অস্ত্রশস্ত্র প্রদর্শন এবং মাদক সেবন করে আসছিল।

র‌্যাব আরও জানায়, আটককৃতদের বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।

 

রুনা আনসারী/এসএ/দীপ্ত সংবাদ