
ঘূূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে কোস্ট গার্ডের সহায়তা

পটুয়াখালী কলাপাড়ায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত তিন শতাধিক মানুষের মাঝে খাদ্য সহায়তা, বস্ত্র ও ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেছে কোস্ট গার্ড দক্ষিন জোনের সদস্যরা।
বুধবার (২৯ মে) দুপুর দুইটায় উপজেলার লালুয়া ইউনিয়নের দুর্গত তিন শতাধিক মানুষের মাঝে এসব সহায়তা প্রদান করা। খাদ্য সহায়তা ও বিনামূল্যে ঔষধ পেয়ে অনেকটা উচ্ছসিত ছিলো ওই এলাকার মানুষ।
এর আগে গত তিনদিন ধরে উপকূলের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্থ মানুষকে সহায়তা করছে বলে জানান কোষ্টগার্ড দক্ষিন জোনের সদস্যরা।
ইমরান/ সুপ্তি / দীপ্ত সংবাদ






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।