সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় রেমাল : মানুষের পাশে থাকবে ছাত্রলীগ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঘূর্ণিঝড় রিমালএর প্রভাব মোকাবিলা ও আক্রান্ত মানুষদের পাশে দাঁড়াবে বাংলাদেশ ছাত্রলীগ। ঘূর্ণিঝড় প্রবণ এলাকার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে, সচেতনতামূলক প্রচারণা চালিয়ে, মাইকিং করে, শুকনো ও রান্না করা খাবার, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করে মানুষের পাশে থাকার জন্য ছাত্রলীগের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (২৬ মে) দুপুরে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের সই করা এক বিবৃতিতে এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়।

এতে বলা হয়, সম্প্রতি বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমালে রূপ নিয়েছে, যা অতি প্রবল ঘূর্ণিঝড় বা সুপার সাইক্লোনে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ইতোমধ্যে উপকূলবর্তী এলাকাসহ মোংলা ও পায়রা সমুদ্র বন্দরের জন্য বিপদ সংকেত জারি করেছে।

ঘূর্ণিঝড়টি বাংলাদেশের পটুয়াখালী জেলার কলাপাড়া ও ভারতের পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মাঝামাঝি স্থানে অবস্থান করছে। ২৬ শে মে গভীর রাতে কিংবা ২৭ শে মে ভোরের মধ্যে বাংলাদেশের সাতক্ষীরা, পটুয়াখালী ও বরগুনাসহ উপকূলবর্তী এলাকায় তীব্রভাবে এটি আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে।

আল / দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More