শিরোনাম
টিভিতে আজকের খেলা নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স
দীপ্ত নিউজ
ক্রিকেট

ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে মুখোমুখি ইংল্যান্ড ও শ্রীলঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে মুখোমুখি ইংল্যান্ড ও শ্রীলঙ্কা
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 80

 

সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই। এমন সমীকরণে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা।

বৃহস্পতিবার (২৬ অক্টোবকর) ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়।

দশ দলের পয়েন্ট তালিকায় সবার নীচে অবস্থান বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। আর রানরেটে সামান্য একটু এগিয়ে থেকে নবম স্থানে শ্রীলঙ্কা। খাদের কিনারে দাঁড়িয়ে থেকে এশিয়া–ইউরোপের লড়াইটা তাই ঘুরে দাঁড়ানোর সুযোগও।

যে ফর্ম আর ভবিষ্যত বাণী নিয়ে বিশ্বকাপে আসে ইংল্যান্ড তাতে এখন বলাই যায় যত গর্জে তত বর্ষে না। একমাত্র বাংলাদেশকে হারানো ছাড়া সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ডের কাছে তো ইংলিশরা হেরেছেই। তার ওপর আফগানদের কাছে হেরে থ্রি–লায়ন্সদের মনোবলটাই এখন ভারত মহাসাগরে ভেসে যাওয়ার অবস্থা।

শ্রীলঙ্কা অবস্থাও টিয়ার অব ইন্ডিয়ান ওশেনের মতো। নেদারল্যান্ডস ছাড়া বাকী তিন ম্যাচেই হারতে হয়েছে বড় ব্যবধানে। দলে নেই কোন ম্যাজিক ম্যান, যার ব্যাটে–বলে কৈলাস ডিঙানো যায়। তাই এই শ্রীলঙ্কা কতটুকু এগোতে পারে তা সময়ই বলে দিবে।

তবে পরিসংখ্যানেও এগিয়ে ইংলিশরা। বিশ্ব আসরে ১১ বারের দেখায় ৬ জয় তাদের। যদিও গত আসরে লঙ্কানদের কাছেই হারতে হয় বাটালার বাহিনীকে।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।