শিরোনাম
দুর্গাপূজায় বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ অপারেশন ক্লিন হার্ট করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ১২৩ বছরেও চশমা ছাড়াই কোরআন পাঠ, সেই আব্বাস আলী আর নেই টঙ্গীতে ওষুধ তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানালো বাংলাদেশ সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক বিদ্যালয়ে নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারি, ভিডিও ভাইরাল টিভিতে আজকের খেলা বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ মারা গেছেন
দীপ্ত নিউজ
খেলা

গ্লোবাল টি-টোয়েন্টি খেলার অনুমতি পেল সাকিব-লিটন

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
গ্লোবাল টি-টোয়েন্টি খেলার অনুমতি পেল সাকিব-লিটন

 

গ্লোবাল টি–টোয়েন্টি লিগে খেলার অনুমতি পেলো বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও লিটন কুমার দাস। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি‘র অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

২০ জুলাই শুরু হচ্ছে এবারের লিগ। বিসিবি‘র কর্তা জানান, ২০ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত এনওসি দেওয়া হয়েছে সাকিবকে। ১৮ দিনের এই আসরে সবমিলিয়ে মোট ম্যাচ হবে ২৫টি। ৬ আগস্ট ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে কানাডার লিগটির।

আরো পড়ুন: উয়েফা নেশন্স লিগের শিরোপা জিতল স্পেন

বিশ্বকাপের আগে যে কোনো ফরম্যাটে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে পারলে সেটি বাংলাদেশের জন্যই ভালো হবে বলে মনে করেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান। তিনি বলেন, ‘এখন তো জাতীয় দলের কোনো খেলা নেই। প্রধান কোচ, টিম ম্যানেজমেন্ট সবার সঙ্গে আলাপ–আলোচনা করেই তাদের অনুমতি দেওয়া হয়েছে। বিশ্বকাপের আগে যে সংস্করণেই হোক আমরা চাই খেলুক। প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে পারলে এটা আমাদের জন্যই ভালো।’

সবশেষ ২০১৯ সালের পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের গ্লোবাল টি–টোয়েন্টি লিগ।

 

 

আল /দীপ্ত সংবাদ