দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গ্যারান্টি দিয়ে বলছি সঠিক সময়ে নির্বাচন হবে: শামীম ওসমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গ্যারান্টি দিয়ে বলছি সঠিক সময়ে নির্বাচন হবে: শামীম ওসমান

 

সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, দেশে নির্বাচন হবে। আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি সঠিক সময়েই নির্বাচন হবে। এক সেকেন্ড এদিক সেদিক হবে না। আল্টিমেটলি সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে। এছাড়া কোনো গতি নেই।

শুক্রবার (১০ নভেম্বর) নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায়ের পর তার নিজ সংসদীয় এলাকা পরিদর্শন শেষে এলাকাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় ও সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান আরও বলেন, ভবিষ্যতে শেখ হাসিনাকে যদি প্রধানমন্ত্রী করেন আর আমি যদি নির্বাচনে দাড়াই তাহলে আমরা নারায়ণগঞ্জকে যে রূপের সাজানো চেষ্টা করছি আমি যদি বেঁচে থাকতে পারি তাহলে হসপিটাল, মেডিকেল কলেজ সহ বিভিন্ন উন্নয়ন করা হবে। তখন নারায়ণগঞ্জের মানুষকে আর ঢাকা যেতে হবে না।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান, শেখ সাফায়েত আলমসহ স্থানীয়রা।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।