শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
রাজধানী

গুলশান শপিং সেন্টার সিলগালা : সড়কে মালিক-কর্মচারীদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গুলশান শপিং সেন্টার সিলগালা : সড়কে মালিক-কর্মচারীদের বিক্ষোভ

রাজধানীর গুলশান ১ নম্বরে ‘গুলশান শপিং সেন্টার‘ সিলগালা করার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। সড়ক অবরোধের কারণে গুলশান, বনানীসহ আশেপাশের এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝুঁকিপূর্ণ ভবন হওয়ায় মার্কেটটি সিলগালা করেন।

এসময় ব্যবসায়ীদের সঙ্গে সিটি করপোরেশনের কর্মকর্তাদের বাগবিতণ্ডা হয়। ব্যবসায়ীদের দাবি, সময় না দিয়ে তাদের উচ্ছেদ করা হচ্ছে।

উত্তর সিটি করপোরেশনের এক কর্মকর্তা বলেন, মার্কেট থেকে জিনিসপত্র সরিয়ে নেওয়ার জন্য ৩০ জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। ব্যবসায়ীরা এ বিষয়টিতে কর্ণপাত করেনি। আজ সিলগালা করে দেওয়া হয়েছে।

গুলশান বিভাগের ডিসি শহিদুল্লাহ বলেন, গুলশান–১ এলাকায় একটি ভবন পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ ছিল। সেটি আজ সিলগালা করতে এসেছিলেন ডিএনসিসি কর্মকর্তারা। এতে ওই মার্কেটের দোকানী–কর্মচারীরা এসে সড়ক অবরোধ করেন। তারা বর্তমানে গুলশান–১ এর গোলচত্বরে অবস্থান করছেন।

গুলশান ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার মুস্তাফিজুর রহমান বলেন, এখন পর্যন্ত গুলশান গোলচত্বর এলাকার চারদিকে সড়ক চলাচল বন্ধ রয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।