শিরোনাম
‘পিতা তার কন্যাকে পশু থেকে রক্ষা করার জন্য মেগাটনের থাপ্পর মারার ক্ষমতা রাখে’ সাফের দল ঘোষণা করল বাংলাদেশ, ডাক পেলেন রোনান সুলিভান মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ পোলার্ড বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে এনআইডি সংশোধনের ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৮ ইউনিট ধর্মীয় প্রতিষ্ঠানে অনৈতিকতা ধামাচাপা দেওয়া দ্বিগুণ ক্ষতিকর: আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ আল-আকসা মসজিদের খতিবকে তুলে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী এবার স্প্যানিশ ‘নোবেল’ জিতলেন মেসি
দীপ্ত নিউজ
বিনোদন

‘গুটি’ নিয়ে বাঁধনের উচ্ছ্বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘গুটি’ নিয়ে বাঁধনের উচ্ছ্বাস

সুলতানা নামের এক মাদক পাচারকারীর রূপে হাজির হলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। শঙ্খ দাসগুপ্ত পরিচালিত ‘গুটি’ ওয়েব সিরিজে এমন ভিন্নধর্মী চরিত্রে দেখা গেল তাকে।

সিরিজটির গল্প সুলতানাকে ঘিরে। যে কয়েকবছর ধরে স্থানীয় মাদক চোরাচালানকারী নেটওয়ার্কের সাথে যুক্ত। এই সময়ের মধ্যে সে প্রচুর অর্থ ও সম্পদ করেছে কিন্তু বিনিময়ে হারাতে হয়েছে কাছের মানুষ, সম্পর্ক, বিশ্বাস ও আশা। এই কাজে পালানোর কোনো পথ নেই। তবে সুলতানা তার মেয়ের জন্য সুন্দর এক পৃথিবীর স্বপ্ন দেখে। টান টান উত্তেজনা নিয়ে এগিয়ে যায় গল্প।

বৃহস্পতিবার রাত ৮টায় এটি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। এর আগে এ উপলক্ষে সকালে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে ‘গুটি’র প্রেস শো অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সিরিজটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ‘রেহানা মরিয়ম নূর’খ্যাত অভিনেত্রী। বাঁধন বলেন, ‘আমি এই চরিত্রটা অনেকদিন ধরে নিজের মধ্যে ধারণ করছি। ভেবেই আনন্দ লাগছে আমাদের এতোদিনের কষ্ট আজ সবাই দেখবে। অনেক কষ্ট করে কাজটি করেছি। আপনারা সিরিজটা দেখুন, অবশ্যই আমাদের জানাবেন কেমন লেগেছে।‘

‘গুটি’তে আরো অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়, শরীফ সিরাজ, মৌসুমী হামিদ, নাসির উদ্দিন খান, আরিয়া আরিত্রা, টুনটুনি সোবহান, আরফান মৃধা শিবলু, মাহমুদুল আলমসহ আরও অনেকে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।