শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

গিনেস বুকে নাম লেখালেন অংকন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গিনেস বুকে নাম লেখালেন অংকন

 

২.৪৭ সেকেন্ডে পাঁচটি রাবার (ইরেজার) একটির ওপরে আরেকটি ফেলে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখালেন জগ্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ছাত্র জাহিদুল ইসলাম অংকন।

এর আগে মালয়েশিয়ান এক নাগরিক ৩.৬৪ সেকেন্ডে রেকর্ডটি গড়েছিলেন।

ঠাকুরগাঁও জেলার শহরস্থ শাহপাড়ার বাসিন্দা ইকবাল হোসেন ও জাহেদা বেগম দম্পত্যির বড় সন্তান জাহিদুল ইসলাম অংকন।

২০২০ সাল থেকে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম লেখাতে চেষ্টায় পাঁচবার ব্যার্থ হয়েও হার মানেনি অর্পণ। গত ১৭ মে রেকর্ডের বিষয়ে মেইল করলে ২৩ আগস্ট ফিরতি বার্তায় অংকনকে বিষয়টি নিশ্চিত করে গিনেস বুক।

অংকনের বাবা ইকবাল হোসেন বলেন, বাহিরে থেকে কল করে সবাই অভিনন্দন জানাচ্ছে। বাবা মায়ের কাছে সন্তানের সাফল্যটেই নিজের সাফল্য।

অংকন বলেন, ছোট থেকেই আমার নতুন প্রোডাক্টিভ কিছু করার ইচ্ছা। করোনাকালে ঘরে বসে প্রচুর সময় নষ্ট হচ্ছিল। হঠাৎ করে একদিন গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের চিন্তা মাথায় এল। এরপর থেকে এটা নিয়ে ঘাঁটাঘাঁটি শুরু করলাম।

অংকনের এই অর্জনে বন্ধু– বান্ধব, আত্নীয়–স্বজন, প্রতিবেশিসহ গর্বিত পুরো ঠাকুরগাঁওয়ের মানুষ। গিনেস বুক অব ওয়ার্ল্ডে নিজের সন্তানের নাম আসায় বেশ খুশি অংকনের পরিবার।

ধৈর্যশীলতা ও পরিশ্রমেই তার সফলতা এনে দিয়েছে বলে জানান অর্পনের পরিবার। তার এই অর্জন দেশের অন্যান্য ছেলেমেয়েদের অনুপ্রাণিত করবে বলে মনেকরছেন সংশ্লিষ্টরা।

এর আগে ঠাকুরগাওয়ে মথুরাপুর গ্রামের রাসেল স্পিনিং এ একাধিকবার গিনিস বুকে নাম লিখিয়েছে। অংকন জেলার ২য় গিনেসরেকর্ড অধিকারী হিসেবে নাম লেখায় গর্বিত জেলার সর্বস্তরের মানুষ।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।