দীপ্ত নিউজ
খেলা

গাজী টিভিকে উড়িয়ে দিল দীপ্ত টিভি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাজী টিভিকে উড়িয়ে দিল দীপ্ত টিভি

প্রথম ম্যাচে গাজী টিভিকে ১–০ গোলে হারিয়ে জয় দিয়ে বিজেসি ইন্টার টেলিভিশন ফুটবল টুর্নামেন্ট শুরু করলো দীপ্ত টিভি।

বৃহস্পতিবার (২০ জুলাই) রাজধানীর নয়াপল্টনের মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

খেলায় গোলশূণ্য প্রথমার্ধ শেষে ম্যাচের দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায় দীপ্ত টিভি। পেনাল্টি থেকে রুবায়েত হাসানের করা গোলে জয় নিশ্চিত করে কাজী মিডিয়া লিমিটেডের টেলিভিশন চ্যানেলটি। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন দীপ্ত টিভির মনিরুজ্জামান কবির।

নকআউট প্রদ্ধতির এ ফুটবল প্রতিযোগিতায় দেশের সবগুলো টেলিভিশন অংশ নিচ্ছে। প্রথম দিনে মোট নয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়।

 

আফ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।