দীপ্ত নিউজ
গাজীপুর সিটি

গাজীপুরে বিএনপি’র পদযাত্রা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
গাজীপুরে বিএনপি’র পদযাত্রা

বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১ দফা দাবিতে গাজীপুর মহানগর ও জেলা বিএনপি পদযাত্রা করেছে।

মঙ্গলবার (১৮ জুলাই) সকালে বিএনপি‘র কার্যালয় থেকে পদযাত্রাটি বের হয়ে নাওজোড় গিয়ে শেষ হয়।

এসময় গাজীপুর মহানগর ও জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকসহ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ পদযাত্রা অংশ নেয়।

কর্মসূচিতে যোগ দিয়ে বক্তরা বলেন, এ সরকারের আমলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই সরকার কে পদত্যাগ করার দাবি জানিয়ে তত্বাবধায়ক সরকার গঠনের মাধ্যমে জাতীয় নির্বাচন দেয়ার কথা জানায় বিএনপি‘র নেতাকর্মীরা।

 

জাহাঙ্গীর আলম/ শায়লা/ দীপ্ত নিউজ