দীপ্ত নিউজ
বাংলাদেশ

গাইবান্ধায় বাসের ধাক্কায় বাবা-ছেলে নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাইবান্ধায় বাসের ধাক্কায় বাবা-ছেলে নিহত

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মাঠেরহাট নামকস্থানে যাত্রীবাহী বাসের ধাক্কায় এবার মেহেদী হাসান নয়নের ছেলে নাহিদ হাসান (১০) মারা গেছেন।

মঙ্গলবার (২৭ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান নয়ন সাদুল্যাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের জানিপুর গ্রামের মৃত আতোয়ার রহমানের ছেলে এবং স্থানীয় ভগবানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

স্থানীয়রা জানান, মঙ্গলবার মেহেদী হাসান নয়ন তার ছেলে নাহিদকে নিয়ে গাইবান্ধা শহরের বাসা থেকে মোটরসাইকেল চালিয়ে গ্রামের বাড়ি জানিপুরে ফিরছিলেন। মাঠেরহাটে পৌঁছলে অপর একটি যাত্রীবাহী বাস ধাক্কায় দেয়।

এসময় তারা রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলে মেহেদী হাসান নিহত হন এবং তার সাথে শিশু ছেলে নাহিদ গুরুহতর আহত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যায়।

এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা মাঠেরহাট নামকস্থানে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ভবতোষ রায় মনা/আফ/দীপ্ত নিউজ