শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

গভীররাতে রাস্তায় ঝগড়া চলাকালে ট্রাকচাপায় যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গভীররাতে রাস্তায় ঝগড়া চলাকালে ট্রাকচাপায় যুবকের মৃত্যু

ঝিনাইদহ–কুষ্টিয়া মহাসড়কে একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কা লাগায় রাস্তায় দাঁড়িয়ে বাগবিতণ্ডায় জড়ান দুই গাড়ির চালকসহ যাত্রীরা। এ সময় অপরদিক থেকে আসা আরেকটি ট্রাক এসে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন পিকুল হোসেন। এ সময় আহত হন আরো তিনজন।

শনিবার (৫ আগস্ট) রাত ৩টার দিকে ঝিনাইদহ–কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার মোহাম্মদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত পিকুল হোসেন যশোরের নওয়াগ্রামের লিয়াকত হোসেনের ছেলে।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, রাতে ওই দুর্ঘটনায় পিকুল হোসেন নামে একজন নিহত হয়েছেন। আহত হন আরো ৩ জন।

তিনি আরো বলেন, ট্রাকটি প্রথমে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এ ঘটনার পর ট্রাকচালকের সঙ্গে মাইক্রোবাসের চালক ও যাত্রীরা বাগবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে অপর একটি ট্রাক এসে তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। আহতরা অচেতন থাকায় সম্পূর্ণ তথ্য পাওয়া যায়নি। আমরা ট্রাক ও মাইক্রোবাসটি আটক করেছি। মরদেহ উদ্ধার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শায়লা/ দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।