‘গণভোট অধ্যাদেশ’ উপদেষ্টা পরিষদে অনুমোদন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

গণভোট অধ্যাদেশ২০২৫ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে গণভোট অধ্যাদেশ ২০২৫এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এর আগে, সকাল ১১ টায় গণভোট অধ্যাদেশ ২০২৫ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শুরু হয়।

উল্লেখ্য, গত ২০ নভেম্বর উপদেষ্টা পরিষদ বৈঠকে প্রধান উপদেষ্টা গণভোট আইনঅনুমোদন করেন। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More