দীপ্ত নিউজ
জাতীয়

গণভবনে হাজারো জনতার উল্লাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
গণভবনে হাজারো জনতার উল্লাস

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ সোমবার (৫ আগস্ট) ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালনে করতে ঢাকায় প্রবেশ করেছেন আন্দোলনকারীরা।


সোমবার দুপুর আড়াইটার পর থেকেই তারা গণভবনে ঢুকতে শুরু করেন। গণবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোনকে নিয়ে ঢাকা ছেড়েছেন।


এর আগে আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়েছিল সেনাপ্রধান ওয়াকার
–উজ–জামান জাতির উদ্দেশে বক্তব্য রাখবেন দুপুর ২টায়। পরে এক ঘণ্টা পিছিয়ে দুপুর ৩টায় তিনি বক্তব্য রাখবেন বলে জানানো হয়। জানা গেছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করছেন সেনাপ্রধান।