গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে নির্বাচনই একমাত্র পথ: মির্জা ফখরুল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের কোনো বিকল্প নেই আর গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে হলে নির্বাচন–ই একমাত্র পথ যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পৌঁছাতে পারি। আর সেটা আমাদের ক্রিকেট, ফুটবল, সাংস্কৃতিক, সামাজিক, সুশাসন প্রতিষ্ঠা সহ সর্বক্ষেত্রেই সেটাই একমাত্র পথ। সামনে এগিয়ে যাওয়ার। আমরা ভবিষ্যতে প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে পারি। আসুন সেই লক্ষ্যে আমরা নতুন আরেকটা সংগ্রাম শুরু করি।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে (বড় মাঠ) ঠাকুরগাঁও জেলা বিএনপির উদ্যোগে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

এর আগে তিনি বলেন, আমাদের তরুণ ও ছাত্র–জনতা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি করে দিলো। সেই সুযোগ যেন আমরা গ্রহণ করি। তাই খেলাধুলা, সংস্কৃতি, সামাজিক জীবন, শিক্ষাক্ষেত্রে সব সর্বক্ষেত্রেই আমরা নতুন বাংলাদেশ দেখতে পাই।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত ১৫ বছর আমরা ভয়ংকর সময় পার করেছি৷ একটা পাথর আমাদের বুকে ছিল৷ সেই পাথর আমাদের খেলার মাঠগুলোকে ধ্বংস করে দিয়েছে। আমাদের ফুটবল–ক্রিকেটসহ ক্রীড়াঙ্গন ও সাংস্কৃতিক অঙ্গনকে ধ্বংস করে দিয়েছে৷

মির্জা ফখরুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় আজকে সারা বাংলাদেশ ফুটবল টুর্নামেন্ট করা হচ্ছে।

জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে রংপুর বিভাগের ৮ জেলার বিএনপির ৮টি দল অংশগ্রহণ করেন এবং আগামী ২৭ ফেব্রুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে জানান খেলা আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন দিনাজপুর জেলা বিএনপি বনাম পঞ্চগড় জেলা বিএনপি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক মো. আমিনুল হক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস–চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির পল্লী ও সমবায় বিষয়ক সম্পাদক মো. ফরহাদ হোসেন আজাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির, ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফুটবল লীগ পরিচালনা কমিটির সদস্য মো. শরিফুল ইসলাম শরিফ সহ ঠাকুরগাঁও জেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ।

হিমেল/আল

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More