শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ দুজনকে জামায়াতের আর্থিক সহায়তা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ দুজনকে জামায়াতের আর্থিক সহায়তা

বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে ফেনীর মহিপালে আওয়ামী লীগের নির্বিচার হামলায় গুলিবিদ্ধ ফেনীর দুই ব্যক্তিকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রবিবার (২৪ নভেম্বর) দুপুরে শহরের মহিপাল চৌধুরী বাড়ী এলাকার সুরুচী বেকারী সংলগ্ন আবদুল করিম ফরায়েজী বাড়ীতে মাহবুবুল হক রিয়াদ ও চাঁড়িপুর এলাকার আবদুস সালাম সড়কের জাহাঙ্গীর আলমের চিকিৎসা ও শারিরীক অবস্থার খোঁজখবর নেন দলের নেতারা।

দুইজনকে নগদ ২৫ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়। রিয়াদ ফেনী সরকারী কলেজে ব্যবস্থাপনা বিভাগের ২০২১–২০২২ সেশনের শিক্ষার্থী ও জাহাঙ্গীর একজন নির্মাণ শ্রমিক।

এ সময় জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সাবেক ফেনী জেলা আমীর অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, সাবেক ফেনী জেলা আমীর একেএম সামছুদ্দীন, বর্তমান জেলা আমীর মুফতি আবদুল হান্নান, নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ, সেক্রেটারী আবদুর রহীম, সমাজকল্যাণ সম্পাদক আবু ইউসুফ, ১২ নম্বর ওয়ার্ড আমীর মিজানুর রহমান, ১৬ নম্বর ওয়ার্ড শূরা ও কর্মপরিষদ সদস্য শহীদ উল্যাহ উপস্থিত ছিলেন। এসময় দুইজনের সুস্থতার জন্য দোয়া করা হয়।

ফেনী জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নান জানান, ৪ আগস্টে গুলিবিদ্ধ রিয়াদ ও জাহাঙ্গীরের চিকিৎসার্থে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শুরু থেকে সহযোগিতা করা হচ্ছে। আজও সহায়তা প্রদান করা হয়েছে।

মামুন/আল