রবিবার, এপ্রিল ১২, ২০২৬
রবিবার, এপ্রিল ১২, ২০২৬

খুলনায় তাঁতীদল নেতাকে কুপিয়ে হত্যা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

খুলনায় দুর্বৃত্তরা সোনা মিয়া (৩৮) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খালিশপুর থানার ১০ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক ছিলেন।

শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১২টার দিকে নগরীর খালিশপুরের নয়াবাটি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোনামিয়া নিজ ব্যবসা প্রতিষ্ঠান একটি চায়ের দোকানে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত এসে দোকানের ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। গুরুতর আহত অবস্থায় তিনি সেখান থেকে দৌঁড়ে পাশের একটি বাসায় আশ্রয় নেন। হামলাকারীরা তার পিছু নিয়ে সেখানে গিয়েও তাকে কুপিয়ে গুরুতর জখম করেন। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা খালিশপুর ক্লিনিকে নিয়ে গেলে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হামলাকারীদের মধ্যে দুইজন মাস্ক পরা ছিল এবং অপরজন হেলমেট পরিহিত অবস্থায় ছিল।

খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More