শিরোনাম
ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
দীপ্ত নিউজ
জাতীয়

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া‘র স্বাস্থ্যের খোঁজখবর নিতে রাজধানী এভারকেয়ার হাসপাতাল যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (২৯ নভেম্বর) দুপুর ১টা ১৮ মিনিটে তিনি হাসপাতালে প্রবেশ করেন।

হাসপাতাল সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি অবগত হতে চান।

তবে চিকিৎসকদের সঙ্গে তিনি কথা বলেছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন খালেদা জিয়া। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।