শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে চলবে নতুন ট্রেন, দেখে নিন সূচি অরুণাচলের ৬-৭ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনা সেনারা ‘পিতা তার কন্যাকে পশু থেকে রক্ষা করার জন্য মেগাটনের থাপ্পর মারার ক্ষমতা রাখে’ সাফের দল ঘোষণা করল বাংলাদেশ, ডাক পেলেন রোনান সুলিভান মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ পোলার্ড বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে এনআইডি সংশোধনের ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৮ ইউনিট ধর্মীয় প্রতিষ্ঠানে অনৈতিকতা ধামাচাপা দেওয়া দ্বিগুণ ক্ষতিকর: আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

খাগড়াছড়িতে প্রতীকী জেলা পরিষদ চেয়ারম্যান হলেন স্কুলছাত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
খাগড়াছড়িতে প্রতীকী জেলা পরিষদ চেয়ারম্যান হলেন স্কুলছাত্রী

বিশ্ব কন্যা শিশু দিবস উপলক্ষে এনসিটিএফ‘র সাধারণ সম্পাদক মোহনা ত্রিপুরা এক ঘন্টার জন্য খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রতীকী চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

রবিবার (১৫ অক্টোবর) সকাল ১১ টা থেকে জেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি।

মোহনা ত্রিপুরা খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউপির ৩নং ওয়ার্ড চেলাছড়া পাড়ার রুটিনাথ ত্রিপুরা ও হিরা ত্রিপুরার বড় মেয়ে। সে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী।

চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার আগে মোহনাকে ফুল ও উত্তরি দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে চেয়ারম্যান হিসেবে বিভিন্ন বিতরণ কার্যক্রমে অংশ নেয় তিনি।

জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে জেলা পরিষদ হলরুমে ব্যতিক্রমী এই অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।

তিনি তাঁর বক্তব্যে শিশু–কিশোরদের মাঝে নেতৃত্ব বিকাশে এই ধরনের তৎপরতার আয়োজন সংশ্লিষ্টদের প্রতি সাধুবাদ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী ও প্রতীকী চেয়ারম্যান মোহনা ত্রিপুরা।

এসময় পরিষদে হস্তান্তরিত বিভাগীয় প্রধানগণ ছাড়াও, জনপ্রতিনিধি, সাংবাদিক, আগ্রহী শিশু–কিশোরসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থতি ছিলেন।

উল্লেখ্য, জাতিসংঘ ২০১২ সাল থেকে দিবসটি উদযাপন করে আসছে। কন্যা শিশুরা সমান সুযোগ এবং অধিকার পেলে বদলে দিতে পারে তাদের জীবন ও আশে পাশের সমাজ। মূলত এই বিশ্বাস থেকেই “গার্লস টেকওভার’ এই কর্মসূচী আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়।

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।