দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

খাগড়াছড়িতে দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
খাগড়াছড়িতে দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা জার্মপ্লাজম এলাকায় দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ জুলাই) সকাল পৌনে ১০টায় মাটিরাঙ্গা পুলিশ লাশগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

দুজনই আঞ্চলিক রাজনৈতিক দলের সাবেক সদস্য বলে জানা গেছে।

নিহতরা হলেন ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর বহিস্কৃত নেতা আলোপম চাকমা (৪৭) এবং প্রীতিময় চাকমা (৪৬)। তারা খাগড়াছড়ি সদরের মধুপুর এলাকার বসিন্দা।

জানা গেছে, সকাল ৭টার দিকে স্থানীয় জুমিয়া নারীরা জুমে কাজ করতে যাওয়ার পথে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য শান্তিময় ত্রিপুরাকে জানায়। পরে ইউপি সদস্য বিষয়টি পুলিশকে অবহিত করলে ঘটনাস্থলে এসে পুলিশ লাশগুলোর সুরতহাল করে মাটিরাঙ্গা থানায় নিয়ে গেছেন।

কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে পুলিশ এখনো নিশ্চিত করতে পারেনি।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: জাকারিয়া জানান, লাশগুলো ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

আফ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।