শিরোনাম
সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ জায়গা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতা বহিষ্কার অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান কক্সবাজার রিসোর্টে ছেলে, মেয়ে ও নাতির মৃত্যু‘আমাদের আর কেউ রইল না, কী নিয়ে বেঁচে থাকব’ নুডলস খেয়ে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু! ঢাকা-রিয়াদ রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট স্থগিত অগ্নিকাণ্ডের ঘটনায় টুপটুপ রিসোর্ট ম্যানেজার আটক প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান ইবনে সিনার ওষুধ কারখানায় আগুন কক্সবাজার রিসোর্টে আগুনপুড়ে মারা গেলেন একই পরিবারের ৬ জন, লাফ দিয়ে বাঁচলেন আশিকুল
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

খাগড়াছড়িতে জাকিয়া জিনাতকে সংবর্ধনা দিলেন ত্রিপুরা নেতৃবৃন্দ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
খাগড়াছড়িতে জাকিয়া জিনাতকে সংবর্ধনা দিলেন ত্রিপুরা নেতৃবৃন্দ

খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ও জেলা বিএনপি’র সভাপতি ওয়াদুদ ভূঁইয়া’র সহ–ধর্মিনী জাকিয়া জিনাত বিথীকে সংবর্ধিত করেছে বিএনপি ঘরানার ত্রিপুরা নেতৃবৃন্দ।

শনিবার (৩০ সেপ্টেম্বর) খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন, সাবেক এমপি ও জেলা বিএনপি’র সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।

অনুষ্ঠানে জেলা বিএনপি’র অপর দুই উপদেষ্টা আবু তৈয়ব কোম্পানী ও মাসুদ রানাও উপস্থিত ছিলেন। জেলা বিএনপি’র সহ–সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সহ সভাপতি প্রবীন চন্দ্র চাকমা ও বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্র কিশোর ত্রিপুরা, যুগ্ম সাধারণ সম্পাদক যুগ্ম সম্পাদক এড. মালেক মিন্টু, মোশাররফ হোসেন ও অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক ক্ষনি রঞ্জন ত্রিপুরা ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক কমল বিকাশ ত্রিপুরা, জেলা বিএনপি’র মানবাধিকার সম্পাদক ললিত বিকাশ ত্রিপুরা, গণ–শিক্ষা বিষয়ক সম্পাদক নারায়ণ ত্রিপুরা, সহ–আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শুভ্র দেব ত্রিপুরা, সদস্য কিশোর ত্রিপুরা, জেলা মহিলা দলের সহ–সভাপতি মিঠুন রানী ত্রিপুরা, সদর উপজেলা বিএনপির সহ–সভাপতি কল্প রঞ্জন ত্রিপুরা, দিঘীনালা উপজেলা বিএনপির সহ–সভাপতি অনিল জ্যোতি ত্রিপুরা, পানছড়ি উপজেলা বিএনপির সহ–সভাপতি রিপন ত্রিপুরা দিপন এবং রামগড় উপজেলা বিএনপি নেতা সুরেন্দ্র ত্রিপুরা।


এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ–সভাপতি কংচাইরী মারমা, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা ও আবু তালেব, কোষাধ্যক্ষ মফিজুর রহমান, ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু, সহ–আইন বিষয়ক সম্পাদক রতন ত্রিপুরা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন, সাধারণ সম্পাদক জাহেদুল আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবদুল্লাহ আল নোমান সাগর ও সদস্য সচিব হৃদয় নুর, জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক শ্রাবনী ত্রিপুরা ও পেরাছড়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি রূপসী ত্রিপুরা প্রমূখ।


প্রদীপ চৌধুরী/মোরশেদ আলম/দীপ্ত নিউজ