শিরোনাম
কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীরসপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা করে সময় দিন দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটক সমাগমের প্রত্যাশা বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই বড় দুই তারকা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর
দীপ্ত নিউজ
অর্থনীতি

ক্যাডেট কলেজ ক্লাব সদস্যদের বোট উদ্বোধন

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ক্যাডেট কলেজ ক্লাব সদস্যদের বোট উদ্বোধন

দেশের শীর্ষ ফিনটেক কোম্পানি এসএসএল ওয়্যারলেসের আয়োজনে ঢাকায় ক্যাডেট কলেজ ক্লাব সদস্যদের পরিবারের অংশগ্রহণের মধ্য দিয়ে “ফান ফেস্ট” অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের (সিসিসিএল) মাল্টিপারপাস শেডে এ আয়োজনে সদস্যদের জন্য বোট উদ্বোধন করা হয়।

এ আয়োজনে সন্ধ্যার মূল আকর্ষণ ছিল বোট উদ্বোধনী অনুষ্ঠান, যা এসএসএল ওয়্যারলেসের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত হয়।

এ সময় তিনি বলেন, আজকের আয়োজন ক্যাডেট কলেজ ক্লাবের সদস্যদের মধ্যে ঐক্যের প্রতীক হয়ে উঠেছে। তিনি ক্লাব ম্যানেজমেন্টকে এসএসএল ওয়্যারলেসে পক্ষ থেকে ভবিষ্যতে যেকোনো ডিজিটালাইজেশন বা অন্য কোনো ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএসএল ওয়্যারলেসের চেয়ারম্যান সাবরিনা ইসলাম, ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের সভাপতি তারিক আবুল আলা, ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের সকল পরিচালক এবং এসএসএল ওয়্যারলেসের উচ্চপদস্থ কর্মকর্তারা।

আল/ দীপ্ত সংবাদ