শিরোনাম
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিক্ষক ও শিশুসহ নিহত ৫ দর্শনা সীমান্ত দিয়ে দেশে আসছে ১৮টি আধুনিক রেলকোচ ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি শনিবার ব্যাংক খোলা নিয়ে নতুন সিদ্ধান্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২২ মণ্ডপে দুই হাজার বিজিবি সদস্য মোতায়েন বিমানবন্দরে ২০ হামলায় নিহত ১৯, আহত ৩৬৪ : সৌদি জোট সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট না থাকলে ব্যবস্থা, সময় বেঁধে দিল কর্তৃপক্ষ দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বৈদেশিক মুদ্রা বিনিময় হার
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

কোম্পানীগঞ্জে পাঁচ ফার্মেসিকে অর্থদণ্ড

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
কোম্পানীগঞ্জে পাঁচ ফার্মেসিকে অর্থদণ্ড

 

নোয়াখালী কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও ড্রাগ লাইসেন্স নবায়ন না থাকায় ৫টি ফার্মেসিকে ১ লাখ ৩৫ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বসুরহাট বাজারে হাসপাতাল গেইট এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিয়াস চন্দ্র দাস এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে নোয়াখালী ওষুধ প্রশাসন অধিদপ্তরের ড্রাগ সুপার ইব্রাহিম ইকবাল চৌধুরী ও কোম্পানীগঞ্জ থানার পুলিশ সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ফার্মেসীগুলোতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করা হচ্ছে এবং অনেক ফার্মেসীর ড্রাগ লাইসেন্স নবায়ন নেই এমন তথ্যের ভিত্তিতে বসুরহাট বাজারে অভিযান চালানো হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় যমুনা ফার্মেসীকে ৫০ হাজার টাকা, ডায়াবেটিক জেনারেল হাসপাতাল ফার্মেসীকে ৪০ হাজার টাকা ও ড্রাগ লাইসেন্স না থাকায় সেন্ট্রাল হাসপাতাল ফার্মেসীকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এছাড়া বাজারের আরও দুটি ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট পিয়াস চন্দ্র দাস বিষয়টি বলেন, জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

 

 

এসএ/দীপ্ত নিউজ