শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
মতামত

কোভিড নয়, ডেংগুই বড় সমস্যা বাংলাদেশের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
কোভিড নয়, ডেংগুই বড় সমস্যা বাংলাদেশের

ড. খোন্দকার মেহেদী আকরাম: বাংলাদেশে কোভিড এখন কোন সমস্যা না। এখন সবচেয়ে বড় সমস্যা ডেংগু। প্রতি বছরই ডেংগু সংক্রমণ মারাত্মক আঁকার ধারণ করছে।পাশ্চত্য দেশগুলোত ডেংগু কোন সমস্যা না। তারা কখনই এর ভ্যাকসিন তৈরীতে তেমন একটা আগ্রহী হবে না। ডেংগু প্রতিরোধক ভ্যাকসিন বাংলাদেশকেই বানাতে হবে।

এমআরএনএ ভ্যাকসিন টেকনোলজি এখন প্রতিষ্ঠিত। বাংলাদেশের গ্লোব বায়োটেক কোভিড ভ্যাকসিন নিয়ে কাজও শুরু করেছিল। আমার ধারণা বাংলাদেশের কোন একটা বায়োটেক কোম্পানী, দেশের একটি বা দুটি বিশ্ববিদ্যালয়ের সাথে কোলাবরেশনের মাধ্যমে কয়েক বছরের মধ্যেই সহজলভ্য ডেংগু ভ্যাকসিন তৈরী করতে পারে।

এক্ষেত্রে অবশ্য সরকারের আর্থিক সহায়তা অত্যান্ত জরুরী। দেশ শুধু আইটি সেক্টর নিয়ে পরে আছে। দেশ জুড়ে আইটি পার্ক বানাচ্ছে একের পর এক। বায়োটেক খাতে বরাদ্দ নাই কিছুই। মৌলিক গবেষনা এবং বায়োটেক শিল্প খাতে সরকারের বার্ষিক বরাদ্দ বাড়াতে হবে কয়েকশ গুন।

লেখক: ড. খোন্দকার মেহেদী আকরাম,
এমবিবিএস, এমএসসি, পিএইচডি,
সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট,
শেফিল্ড ইউনিভার্সিটি, যুক্তরাজ্য।