শিরোনাম
আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক যমুনা সার কারখানার উৎপাদন ফের বন্ধ জাপান সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
দীপ্ত নিউজ
জাতীয়

কোনো ডেভিল পালিয়ে যেতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কোনো ডেভিল পালিয়ে যেতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ থেকে কোনো অপরাধী পালিয়ে যেতে পারবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে আয়োজিত ‘পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হলো জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। দুষ্কৃতকারী, সন্ত্রাসী ও ফ্যাসিবাদীদের দোসরদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।’

তিনি বলেন, ‘ফ্যাসিবাদীরা দীর্ঘদিন ধরে দেশের সম্পদ লুট করে অঢেল অবৈধ সম্পদের মালিক হয়েছে। তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল, মানবাধিকার সংস্থাগুলো দমন ও প্রশাসনকে নিয়ন্ত্রণে এনে রাষ্ট্রকে করায়ত্ত করার অপকৌশল নিয়েছে।’

গত ৮ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী শুরু হওয়া ‘অপারেশন ডেভিল হান্ট’ ইতোমধ্যেই উল্লেখযোগ্য সংখ্যক সন্ত্রাসী ও অপরাধীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বলে জানান তিনি।

এ অভিযান পুলিশ, র‍্যাব, সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থার সমন্বয়ে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ‘জয়েন্ট অপারেশন সেন্টার’–এর মাধ্যমে সমন্বিতভাবে পরিচালিত হচ্ছে। জেলা ও মহানগর পর্যায়ে যথাক্রমে জেলা ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশ কমিশনাররা অভিযানের নেতৃত্ব দিচ্ছেন।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।