শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

কেন্দুয়ায় পুকুরে গোসল করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কেন্দুয়ায় পুকুরে গোসল করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে বজ্রপাতে আরজু মিয়া (২৫) নামে এক যুবকের মুত্যু হয়েছে।

সোমবার (১৯ জুন) দুপুরে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সাতবারুকা গ্রামের পুকুরে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত আরজু মিয়া সাতবারুকা গ্রামের মো. আব্দুল হাইয়ের ছেলে। তিনি কৃষি কাজের পাশাপাশি ইটখলায় শ্রমিকের কাজ করতেন।

সান্দিকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. আজিজুল ইসলাম ভূইয়া এ তথ্য নিশ্চিত করেন।

সাতবারুকা গ্রামের বাসিন্দা আরিফুর রহমান আকন্দ জানান, সকালে আরজু মিয়া বৃষ্টিতে ভিজে গরুর জন্য ঘাস কাটতে হাওরে যান। তারপর দুপুরে হাওর থেকে ঘাস নিয়ে বাড়িতে আসেন। বাড়িতে ঘাস রেখে তিনি বাড়ির একটি পুকুরে গোসল করতে যান আরজু মিয়া । এ সময় তিনি পুকুর পাড়েই এই দুর্ঘটনার শিকার হন। পরে তাকে দ্রুত পার্শ্ববর্তী নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আরজু মিয়াকে মৃত ঘোষণা করেন।

 

মো. জিয়াউর রহমান/ইমাম/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।