কুষ্টিয়া–রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসায় অর্ধশত যাত্রী নিয়ে একটি বাস খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২০ থেকে ২৫ জন।
শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে খোকসার শিমুলিয়া দক্ষিণ কুঠিপাড়া মসজিদের সামনে কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ওয়াবেদ জানান, রাজবাড়ী থেকে কুষ্টিয়ায় যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। এসময় একই দিক থেকে যাওয়া বালুবাহী ডাম্প ট্রাককে ওভারটেক করে বাসটি। এ সময় বিপরীত দিক থেকে আসা গরুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে যাত্রীবাহী বাসটি খাদে পড়ে যায়।
ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে পুলিশ ও ফায়ার সার্ভিস।