দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

কুষ্টিয়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কুষ্টিয়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

কুষ্টিয়ার দৌলতপুরে আরিফুল ইসলাম ওরফে বুশ (২৮) নামে এক মাদকাসক্ত ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (০৪ জুলাই) সকালে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি পূর্বপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আরিফুল একই এলাকার গোলাম মোস্তফার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, মঙ্গলবার রাতে মহিষকুন্ডি পূর্বপাড়া এলাকার গোলাম ড্রাইভারের বাড়ি থেকে একটি বাই সাইকেল চুরি হয়। সাইকেল চুরির অভিযোগে চোর সন্দেহে আরিফুল ওরফে বুশকে বুধবার দিবাগত রাতে মারপিট করে গোলাম ড্রাইভারের পরিবারের লোকজন ও এলাকাবাসী। একপর্যায়ে বৃহস্পতিবার সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে নিহত আরিফুল একজন নেশাগ্রস্থ ব্যক্তি ছিলেন এবং নেশার টাকার জন্য মাঝে মধ্যে চুরির সাথে জড়িত ছিলেন।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, চুরির অভিযোগে আরিফুল ইসলাম নামের এক চোরকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী ও চুরি যাওয়া পরিবারের সদস্যরা। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

সরকার/ সুপ্তি/ দীপ্ত সংবাদ