শিরোনাম
ভারত,পাকিস্তান, শ্রীলংকার তুলনায় বাংলাদেশের ঋণের হার কম পূর্বনির্ধারিত স্থানেই কৃষি বিশ্ববিদ্যালয় চান শরীয়তপুরবাসী প্রতিমা বিসর্জন শেষে নদে পড়ে নিখোঁজ, ৪১ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অটোরিকশায় মাইকিং, গ্রেপ্তার ২ ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করল সাংবাদিক রিয়াদে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন শামা ওবায়েদ
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

কুয়াকাটা সমুদ্র সৈকতে ভীড় জমিয়েছে হাজারো পর্যটক

আল আমিন
আল আমিন
প্রকাশ:
কুয়াকাটা সমুদ্র সৈকতে ভীড় জমিয়েছে হাজারো পর্যটক

পবিত্র ঈদুল আযহার আনন্দ উপভোগ করতে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভীড় জমিয়েছে হাজারো পর্যটক।

বৃহস্পতিবার (২৯ জুন) দুপুর থেকে সৈকতে এসকল পর্যটকের আগমন ঘটে। আগতদের মধ্যে বেশির ভাগই স্থানীয় পর্যটক। আগত পর্যটকরা নেচে গেয়ে আনন্দ উন্মাদনায় মেতেছেন। অনেকে আবার প্রিয় জনদের সঙ্গে সেল্ফি তুলছেন। কেউবা আবার সমুদ্রের নোনা জলে গাঁ ভাসাচ্ছে। কেউবা আবার সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য।

মোটকথা সৈকতে বিরাজ করতে উৎসবের আমেজ। তবে গত বছরের তুলনায় এবছর তেমন বেশি পর্যটকের আগমন ঘটেনি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আগতদের সার্বিক নিরপত্তায় ট্যুরিষ্ট পুলিশের টহল লক্ষ করা গেছে।

আল/ দীপ্ত সংবাদ

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।