শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড়

আদীব জামাল
আদীব জামাল
কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড়

পবিত্র ঈদে মিলাদুন্নবীসহ সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা তিন দিন সরকারি ছুটির প্রথম দিনে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) হাজারো পর্যটকের উপস্থিতি দেখা গেছে কুয়াকাটায়। শহরের কোলাহল থেকে একটু স্বস্তি পেতে এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গতকাল বুধবার বিকেল থেকেই সৈকতে পর্যটকদের ভিড় বাড়তে থাকে।

পর্যটকদের পদচারণে এখন মুখর হয়েছে উঠেছে গঙ্গামতি, ঝাউবাগান ও লেম্বুর বনসহ সব পর্যটন স্পট। সৈকতে আসা পর্যটকেরা সমুদ্রের বড় বড় ঢেউয়ের সঙ্গে মিতালিতে মেতেছেন। কেউবা ছবি তুলছেন, কেউবা আবার মোটরবাইক কিংবা ওয়াটার বাইকে ঘুরছেন।

আগত পর্যটকরা সৈকতের বালিয়াড়িতে আনন্দ উন্মাদনায় মেতেছেন। অনেকে আবার সমুদ্রের নোনা জলে গাঁ ভাসাচ্ছেন আনন্দ আর উদ্দীপনায়। পর্যটকরা প্রিয়জনদের সঙ্গে সেলফি তোলা আর সৈকতের বেঞ্চিতে বসে উপভোত করছেন সাগরের মোজনীয় গর্জন উপভোগ করছেন। সৈকতে বিরাজ করছে উৎসবের আমেজ। বাড়তি পর্যটকদের ভিড়ে বিক্রি বেড়েছ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। ভীড় জমেছে অধিকাংশ হোটেল মোটেলে। পর্যটকদের সার্বিক নিরাপত্তায় তৎপর রয়েছে ট্যুরিষ্ট পুলিশ।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।