শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

কুয়াকাটা সমুদ্র রক্ষার দাবিতে মানববন্ধন

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
কুয়াকাটা সমুদ্র রক্ষার দাবিতে মানববন্ধন

‘কুয়াকাটা বাঁচাও , পর্যটন বাঁচাও’ এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) দুপুরে কুয়াকাটা ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকত সড়কে এই কর্মসূচি পালিত হয়।

এসময় বক্তব্য দেন কুয়াকাটা পৌর বিএনপির সাধারন সম্পাদক মতিউর রহমান, কুয়াকাটা জামায়াতে ইসলামীর সাবেক সভাপতি মাইনুল ইসলাম মান্নান ও কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি রুমান ইমতিয়াজ তুষারসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা কর্মীরা। মানববন্ধনে পৌর বিএনপি, জামায়াত ও প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক সংগঠনের শত শত মানুষ ভিন্ন ভিন্ন ব্যানার নিয়ে অংশগ্রহণ।

বক্তারা বলেন, অব্যাহত ভাঙনে সৈকতের সৌন্দর্য ও পরিবেশ ধ্বংস হওয়ার ফলে পর্যটকদের আগ্রহ কমে যাচ্ছে। যা কুয়াকাটার পর্যটন শিল্পের জন্য বড় হুমকি। তাই দ্রুত সময়ের সৈকতের সৌন্দর্য রক্ষার্থে ভাঙ্গন রোধে স্থায়ী পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান।

ইমরান হোসেন/এজে/দীপ্ত সংবাদ