কুমিল্লার লাকসাম উপজেলার খিলা উত্তর বাজার রাজাপুর মাজার গেট সংলগ্ন সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আপন দুই বোন আনোয়ারা বেগম (৭৬) ও জাহানারা বেগম (৬৬) নামে দুইজন নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ইফতারের আগ মুহুর্তে এদুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন এবং হতাহতদের উদ্ধারের চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু হয় বলে জানা যায়।
নিহতরা হলেন আনোয়ারা বেগম বয়স (৭৬) বাসা, গাজীমুড়া লাকসম পৌরসভা। জাহানারা বেগম বয়স (৬৬) বাসা রাজাপর,উত্তরদা ইউনিয়ন, লাকসাম।
খবর পেয়ে লাকসাম রোড হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানায় রাস্তা পারাপারের সময় দ্রুত গতির ট্রাক পিশে দেন দুইজন বয়স্ক মহিলাকে। ট্রাকে থাকা ড্রাইবার ও হেলপার পালিয়ে গেছে। দূর্ঘটনায় জড়িত ট্রাক আটক করা হয়েছে।