শিরোনাম
ধর্মীয় সম্প্রীতি নষ্টে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সব ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে যেসব কাজ করা যাবে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি এড়াতে ১৩ নির্দেশনা ফায়ার সার্ভিসের বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজশাহী আসছেন মঙ্গলবার, ব্যাপক প্রস্তুতি ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৫১ নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
দীপ্ত নিউজ
কুমিল্লা সিটি

কুমিল্লায় রানা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদন্ড

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
কুমিল্লায় রানা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদন্ড

 

কুমিল্লা আদর্শ সদর উপজেলার চম্পকনগর এলাকার রানা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদন্ড, ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড ও ৪ জনকে মামলা থেকে অব্যাহতি দিয়েছে আদালত।

এছাড়া দন্ডপ্রাপ্তদের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (১৮ জুন) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালত এর বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেন সরকারী সহকারী কৌশলী (এপিপি) মোঃ রফিকুল ইসলাম।

মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীরা হলেন চম্পকনগর এলাকার মোঃ মোর্শেদ, মোঃ জুয়েল মিয়া , মোঃ আলাউদ্দিন, মোঃ রিপন, মোঃ শিপন, শুভ হাসান ও মোঃ কাজল।

মামলার বিবরনে জানা যায়, ২০০৬ সালের ৩০ এপ্রিল রাতে আসামী জুয়েল মিয়া নিহত রানা খানকে বিলে মাছ ধরার কথা বলে ডেকে নিয়ে যায়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আসামিরা তাকে হত্যা করে চম্পক নগর উত্তরন হাউজিং এর দক্ষিণ পাশে বিলে ফেলে দেয়। পরে খোঁজাখুজির এক পর্যায়ে ১ মে রানা খানের লাশ খুঁজে পেয়ে মামলা করেন নিহতের বাবা জাহাঙ্গীর খান।

 

শাকিল মোল্লা/ আল/দীপ্ত সংবাদ