শিরোনাম
ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
দীপ্ত নিউজ
রংপুর বিভাগ

কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ আদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ আদায়
সংগৃহীত ছবি

গ্রীষ্মের দাবদাহ ও খরায় পুড়ছে কুড়িগ্রাম। প্রখর রোদ ও তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। বৃষ্টি না হওয়ায় নদী, নালা, খাল বিল শুকিয়ে গেছে। পানির অভাবে ফসলের মাঠ ফেঁটে চৌঁচির হয়ে পড়েছে। পানির জন্য সর্বত্র হাহাকার অবস্থা।

এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য মহান সৃষ্টিকর্তার নিকট দুই রাকাত ইসতিকার সকার বিশেষ নামাজ আদায় করেছে কুড়িগ্রামের বিভিন্ন বয়সের ধর্মপ্রাণ মুসল্লিগণ।

বুধবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় কুড়িগ্রাম সদর উপজেলার পাঁছগাছি ইউনিয়ন বাজার ঈদগাহ মাঠে কয়েকশত ধর্মপ্রাণ মুসল্লী সমবেত হয়ে বিশেষ নামাজে অংশগ্রহন করেন।

এছাড়াও কুড়িগ্রাম সদর উপজেলার আরও ৮ স্থানে বিশেষ নামাজ অনুষ্ঠিত হযেছে। বিশেষ নামাজে মোনাজাত মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফয়েজ উদ্দিন।

মোনাজাতে অংশ নেয়া মুসল্লিগণ কান্নায় ভেঙে পড়ে মহান সৃষ্টিকর্তার নিকট ক্ষমা প্রার্থনা করে এই অসহনীয় দুর্যোগ পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য দোয়া করেন।

ইউনুছ /এজে/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।