শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ফিচার

কীভাবে বানাবেন গাওয়া কফি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
কীভাবে বানাবেন গাওয়া কফি?

কফিপ্রেমীদের কাছে সেরা এক পানীয় হতে পারে আরব সংস্কৃতির ঐতিহ্যবাহী পানীয় গাওয়া বা আরবীয় কফি।

এ পানীয় তৈরিতে চিনি কিংবা দুধের প্রয়োজন নেই।

আরবের জনপ্রিয় এ পানীয় খাওয়ার সঙ্গে সঙ্গেই অলসতা আর ঘুম ঘুম ভাব দূর হবে আপনার। মাথাব্যথা ও ঝিমুনিভাব কমিয়ে শরীরকে চাঙা কর তুলতে এ পানীয় অতুলনীয়।

গাওয়া কফি তৈরিতে প্রয়োজনীয় উপকরণ: বাড়িতে গাওয়া কফি তৈরির জন্য আগেই বাজার থেকে কিনে আনুন গাওয়া কফি। অভিজাত শপিংমলগুলোতে একটু ঢুঁ মারলেই পেয়ে যাবেন আরবীয় এ কফির ঠিকানা। গাওয়া কফির সঙ্গে আরও প্রয়োজন হবে গরম পানি ২ কাপ, ছোট এলাচ ১টি।

যেভাবে তৈরি করবেন: প্রথমে একটি পাত্রে ২ কাপ পানি ঢেলে খুব বেশি করে ফুটিয়ে ১ কাপ করে নিয়ে নামিয়ে নিন। সেই ফুটন্ত পানিতে গাওয়া কফির গুঁড়া ও এলাচ দিয়ে পাত্রের ঢাকনাটি বন্ধ করে দিন। ১ মিনিট অপক্ষো করে কাপে তৈরি করা কফি ঢেলে পরিবেশন করুন।

মনে রাখবেন, গাওয়া কফি তৈরিতে কখনই চিনি বা দুধ মেশাবেন না। চিনি বা দুধ মেশালে গাওয়া কফির আসল স্বাদ থেকেই আপনি বঞ্চিত হবেন।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ